আমুদরিয়া নিউজ: অরুণাচল প্রদেশের ১১ হাজার ২০০ মেগাওয়াটের সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট (SUMP) বাতিলের দাবি তুলল কংগ্রেস। আদিবাসীদের জমি, সংস্কৃতি ও জীবিকা বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করে প্রকল্পের বিরোধিতা করেছে তারা। পাশাপাশি, আন্দোলনের জেরে গ্রেফতার হওয়া সকলের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং সাসপেন্ড হওয়া সরকারি কর্মী ও গ্রামপ্রধানদের পুনর্বহালের দাবি জানিয়েছে কংগ্রেস। উল্লেখ্য, প্রকল্পের কারণে ২৭টি গ্রাম জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
Total Views:
0