আরও এক প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সাজো সাজো রব অযোধ্যায়

আমুদরিয়া নিউজ: গত বছর ২২ জানুয়ারী রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের বহু বিশিষ্ঠ ব্যক্তি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় অর্ধসমাপ্ত মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেসব বিতর্ক সরিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। আর এবার দ্বিতীয় পর্যায়ে রাম দরবার ও একাধিক মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। মঙ্গলবার শুরু হয়েছে অনুষ্ঠান। চলবে ৫ জুন পর্যন্ত। মূল অনুষ্ঠানটি হবে ৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রামমন্দিরের  রাম দরবার এবং মন্দির চত্বরের আরও ছ’টি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে স্বর্ণচূড়া বসানো হয়েছে গর্ভগৃহের মাথায়। তিন দিন ধরে গোটা অনুষ্ঠান পরিচালনা করবেন ১০১ জন পুজারী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *