আমুদরিয়া নিউজ : রাষ্ট্রসংঘের মহাসচিব পদপ্রার্থী মিশেল বাচেলেত নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর জোর দিয়ে বলেছেন, বর্তমান বিশ্বের বাস্তব প্রতিফলন ঘটাতে স্থায়ী ও অস্থায়ী—উভয় ক্ষেত্রেই সদস্যপদ বাড়ানো জরুরি। মঙ্গলবার এক আলোচনায় তিনি জানান, নিরাপত্তা পরিষদ বর্তমানে অচলাবস্থায় পড়ে আছে এবং গুরুত্বপূর্ণ সংকট মোকাবিলায় ব্যর্থ হচ্ছে, যা মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।
বর্তমান মহাসচিব আন্তনিও গুতেরেস-এর মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার পরবর্তী হিসেবে বাচেলেত সহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সংস্কার সদস্য রাষ্ট্রগুলির সিদ্ধান্ত হলেও, নির্বাচিত হলে তিনি এ বিষয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। ভারতও দীর্ঘদিন ধরে পরিষদের সংস্কারের দাবি জানিয়ে আসছে এবং স্থায়ী সদস্যপদের দাবিও তুলেছে।