জ্বালানি সংকটের প্রভাবে নবায়নযোগ্য শক্তির দিকে ঝুঁকছে বিশ্ব

আমুদরিয়া নিউজ : আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি বন্ধ। এর প্রভাব সারা বিশ্বের জ্বালানি সরবরাহের উপর পড়ছে। এই জ্বালানি সংকটের কথা মাথায় রেখে বহু দেশ বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি নবায়নযোগ্য শক্তির দিকে বিশ্বকে দ্রুত এগিয়ে দিচ্ছে। সৌর ও বায়ু শক্তির খরচ গত কয়েক দশকে অনেকটাই কমেছে, ফলে এগুলো এখন বাস্তবসম্মত বিকল্প।

এই প্রেক্ষাপটে কলম্বিয়ার সান্টা মার্টা-তে ৫০টিরও বেশি দেশ একত্রিত হয়ে জীবাশ্ম জ্বালানি পরিত্যাগের রূপরেখা নিয়ে আলোচনা করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সংকট ভবিষ্যতে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।

ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই নবায়নযোগ্য শক্তি বাড়ানোর পরিকল্পনা জোরদার করেছে। একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ির চাহিদাও বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *