দু’দিনের সফরে ভারতে এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মার

আমুদরিয়া নিউজ: দু’দিনের ভারত সফরে এলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। বুধবার সকালে মুম্বই বিমানবন্দরে নামেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং অজিত পওয়ার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার ভারতে এলেন স্টার্মার। বৃহস্পতিবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন তিনি। ওই বৈঠকের পরে মুম্বইয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একটি আলোচনাচক্রেও যোগ দেওয়ার কথা রয়েছে স্টার্মারের। সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত বিশেষজ্ঞ এবং উদ্যোগপতিদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *