পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে অক্ষয় কুমার, দিলেন ৫ কোটি

আমুদরিয়া নিউজ: ভয়াবহ বন্যার কবলে পাঞ্জাব। পরিস্থিতি এতটাই গুরুতর যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করেছে আপ সরকার। দিনরাত এক করে উদ্ধারকার্য চালাচ্ছে আর্মি, নেভি ও বায়ুসেনা। এমতাবস্থায় বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের ত্রাণ তহবিলে অর্থসাহায্য করলেন অক্ষয় কুমার। বন্যা ত্রাণ এবং দুর্গতদের উদ্ধারকার্যে সাহায্যের জন্য ৫ কোটি টাকা অনুদান দিলেন তিনি। তবে একে অনুদান বলতে নারাজ অক্ষয়। তিনি বলেন, ‘‘পঞ্জাবের বন্যার্তদের ত্রাণ সামগ্রী কেনার জন্য ৫ কোটি টাকা দিচ্ছি, কিন্তু কাউকে ‘দান’ করার আমি কে? সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ পেয়ে আমি ধন্য।” অক্ষয়ের সংযোজন, “আমার জন্য, এটি সেবা। খুব ছোট একটা অবদান। আমি প্রার্থনা করি যে, পঞ্জাবে আমার ভাইবোনদের উপর যে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে, তা যেন শীঘ্রই কেটে যাক।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *