বেঙ্গালুরুতে অল্পের জন্য বাঁচল এয়ার ইন্ডিয়ার বিমান

আমুদরিয়া নিউজ :  এয়ার ইন্ডিয়া-র দিল্লি থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইট AI-2651 বৃহস্পতিবার বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণের সময় বড়সড় বিপত্তির মুখে পড়ে। ল্যান্ডিংয়ের শেষ মুহূর্তে বিমানের পিছনের অংশ বা ‘টেল সেকশন’ রানওয়েতে ঘষা খায়, ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীদের মতে, অবতরণের সময় আচমকা তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। তবে পাইলট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামলে বিমানটিকে নিরাপদে নামিয়ে আনেন। বিমানে মোট ১৭৯ জন যাত্রী ছিলেন এবং সকলকেই নিরাপদে নামানো হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *