দীপাবলি ও হোলিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাবেন উত্তরপ্রদেশের উজ্জ্বলা যোজনার উপভোক্তারা

আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের উজ্জ্বলা যোজনার যোগ্য উপভোক্তাদের বছরে দু’টি উৎসবে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দীপাবলি ও হোলিতে এই সুবিধা পাবেন রাজ্যের পরিবারগুলি। প্রকল্পটি বাস্তবায়নে ১৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। মঙ্গলবার ১.৮৯ কোটিরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে গ্যাস রিফিলের ভর্তুকি প্রদানের অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অযোধ্যার দীপোৎসবকে সামাজিক ঐক্যের প্রতীক হিসেবেও তুলে ধরেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *