আমুদরিয়া নিউজ: জীবনে মানসিক শান্তি বজায় রাখতে প্রতিদিনের কিছু অভ্যাস বদলানো জরুরি। সবাইকে খুশি করার চেষ্টা, অন্যের সঙ্গে নিজের তুলনা, অতিরিক্ত প্রত্যাশা, অতীত নিয়ে পড়ে থাকা এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মানসিক চাপ বাড়াতে পারে।
বিশেষজ্ঞদের মতে, অপ্রয়োজনীয় তর্কে জড়ানো, অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়া, লোকদেখানো জীবনযাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো এবং কষ্টদায়ক সম্পর্ক আঁকড়ে ধরাও মানসিক অশান্তির কারণ হতে পারে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করা ও নিজের যত্ন অবহেলা করার অভ্যাসও বাদ দেওয়া প্রয়োজন। মানসিক স্বস্তির জন্য নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, শরীরচর্চা এবং নিজের জন্য কিছুটা সময় রাখা জরুরি।
Total Views:
0