আমুদরিয়া নিউজ: দেশে অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা তৈরির জন্য Information Technology Rules-এ পরিবর্তন আনা হবে।
এই বিষয়টি সামনে আসে শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানতে চায়, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে এমন ব্যবস্থা নিতে বাধ্য করা যায় কি না, যাতে ১৮ বছরের কম বয়সীরা নিজেরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে না পারে।
আদালতে অভিভাবকের সম্মতি, বয়স যাচাই এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরির বিষয়ও আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনও প্রস্তাবিত নিয়মের পর্যায়ে রয়েছে; চূড়ান্ত নিয়ম কী হবে, তা কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের পরই স্পষ্ট হবে।