রাজবাড়ীতে পদ্মার দুই কাতলা রেকর্ড দামে বিক্রি

আমুদরিয়া নিউজ : বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ল দুটি বড় কাতলা মাছ। যা  ৯৫ হাজার ৪১৫ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার ভোরে মাছ ধরা পড়ার পর সকালে স্থানীয় এক ব্যবসায়ী সেগুলো কিনে কুষ্টিয়ার এক প্রবাসীর কাছে বিক্রি করেন।

স্থানীয় জেলেরা জানান, শুক্রবার ভোরে পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা এলাকায় জাল ফেলে তারা বড় মাছ আটকা পড়ার বিষয়টি টের পান। পরে জাল তুলতেই একটি বড় কাতলা মাছ ধরা পড়ে।

পরে  কুষ্টিয়ার এক সিঙ্গাপুর প্রবাসীর কাছে বড় কাতলাটি লাভসহ ৬৫,৫৫০ টাকায়  বিক্রি করা হয় বলে জানা গিয়েছে।

 

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *