প্রকাশ্যে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলা ম্যাঞ্চেস্টারের ইহুদি উপাসনালয়ে, মৃত ২

আমুদরিয়া নিউজ: প্রকাশ্যে ছুরি নিয়ে এলোপাথাড়ি হামলার ঘটনা ঘটল ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে। সেখানকার একটি ইহুদি উপাসনালয়ের বাইরে এই হামলা চালানো হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অবস্থায় চিকিৎসাধীন আরও কয়েক জন। জানা গিয়েছে, বৃহস্পতিবার ম্যাঞ্চেস্টারে ইহুদিদের একটি উপাসনালয়ের সামনে আচমকাই ভিড়ের মধ্যে এক আততায়ী ছুরি নিয়ে এলোপাথাড়ি চালাতে থাকেন। ছুরির কোপে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় হামলাকারীরও। কী কারণে ওই যুবক হামলা চালালো, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *