জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর

আমুদরিয়া নিউজ: আধঘন্টার ব্যবধানে মধ্যরাতে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। মঙ্গলবার রাত ১ টা ৫৪ নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। রাত ২ টো ২৬ নাগাদ ফের দ্বিতীয় ভূমিকম্প হয় যার তীব্রতা ছিল ২.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, প্রথম ভূমিকম্পটির উৎসস্থল ছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলা। ভূপৃষ্ট থেকে ৪০ কিলোমিটার নীচে। দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় মণিপুরের ননীতে। উৎসস্থল ছিল মাটি থেকে ২৫ কিলোমিটার নিচে। মাঝরাতে পর পর ভূমিকম্পের জেরে আতঙ্গ ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে আসেন সধারণ মানুষ। মেঘালয়, ত্রিপুরা, অসমের পাশাপাশি কম্পন অনুভূত হয় বাংলাদেশেও। তবে ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পাওয়া যায়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *