পুতিন আগুন নিয়ে খেলছেন! ফের রুশ প্রেসিডেন্টকে নিশানা ট্রাম্পের

আমুদরিয়া নিউজ: যুদ্ধবিরতির কথা বলার পরেও ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। পুতিনের এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘রাশিয়ার শেষের শুরু’ বলে হুঁশিয়ারিও দেন। কিন্তু তার পরেও আক্রমণের ধার বাড়িয়েই চলেছে রাশিয়া। মঙ্গলবার উত্তর-পূর্ব ইউক্রেনে আক্রমণ আরও তীব্র করেছে রুশ সেনাবাহিনী। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তর-পূর্ব ইউক্রেনে মস্কোর সামরিক আক্রমণ তীব্র করার বিরুদ্ধে সতর্ক করেছেন।

ট্রাম্প তাঁর নিজের সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমি না থাকলে রাশিয়ায় অনেক খারাপ কিছু ঘটে যেত। পুতিন সেটা বুঝতে পারছেন না। তার পরেও তিনি থামছেন না। আগুন নিয়ে খেলা শুরু করেছেন। এটা সত্যিই দুর্ভাগ্যজনক।’’ এদিকে ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ টুইট বার্তায় লেখেন, ‘ট্রাম্প বলেছেন পুতিন আগুন নিয়ে খেলছেন এবং রাশিয়ার সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে। আমি জানি, খুব খারাপ মানে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। আমি আশা করি ট্রাম্প এটা বুঝতে পেরেছেন।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *