ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের মুরিদ বিমান ঘাঁটি, প্রকাশ্যে উপগ্রহচিত্র

আমুদরিয়া নিউজ: ভারতের হামলায় গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তানের মুরিদ বিমান ঘাঁটি। সম্প্রতি প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে এমনটাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, মুরিদকে বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে মাত্র ৩০ মিটার দূরে বিরাট গর্ত হয়ে গিয়েছে। প্রায় তিন মিটার চওড়া গর্ত হয়েছে সেখানে। ওই গর্তের পাশে থাকা একটি ভবনের ছাদও ধ্বংস হয়ে গিয়েছে বলে দেখা যাচ্ছে উপগ্রহচিত্রে। ১০ মে রাতে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে অভিযান চালায়। ওই এক রাতেই ধ্বংস হয় ১১টি পাক বায়ুসেনার ঘাঁটি, যার মধ্যে ছিল মুরিদ, নুর খান, সারগোধা, ভোলারি, জাকোবাবাদ এবং সুক্কুর।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *