আমুদরিয়া নিউজ: দিল্লিতে যানজটের আশঙ্কায় বাতিল করা হল হাওড়া ও শিয়ালদা থেকে ছাড়া দুই রাজধানী এক্সপ্রেস। পূর্ব রেল জানিয়েছে, ১২৩০১ হাওড়া-নয়াদিল্লি রাজধানী এবং ১২৩১৩ শিয়ালদা-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস বাতিল থাকবে।
১০ অক্টোবর দিল্লির নয়াদিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশন সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই দিন সকাল ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত স্টেশনগুলিতে ট্রেন চলাচলে প্রভাব পড়তে পারে।
এদিকে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভের কর্মসূচিও রয়েছে। তবে ট্রেন বাতিলের সঙ্গে ওই আন্দোলনের কোনও যোগ রয়েছে বলে রেলের তরফে সরকারি ভাবে জানানো হয়নি।
Total Views:
0