আমুদরিয়া নিউজ: ব্রিকস সম্মেলনের আগে ভারতের কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির মধ্যেই দুই রাষ্ট্রনেতার এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকে ভারত–ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জ্বালানি নিরাপত্তা এবং পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই বৈঠকের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলেরও।
Total Views:
0