মালদহে মাছ ধরার জালে পড়ল কচ্ছপ

আমুদরিয়া নিউজ : মালদহের চাঁচল থানার কলিগ্রামে পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলা হয়েছিল। তাতে ধরা পড়েছে কচ্ছপ। সঙ্গে সঙ্গে কলিগ্রাম রক্ষাকালীতলার বাসিন্দা প্রদীপ দাস ভিলেজ পুলিশ শুভঙ্কর সরকারকে জানান। তিনি বন বিভাগে খবর দেন। রবিবার সকালে বনদপ্তরের চাঁচল রেঞ্জের কর্মী ফায়জুল হক গিয়ে কচ্ছপটি উদ্ধার করে নিয়ে যান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *