শ্বেতীঝোরায় ধস, শিলিগুড়ি-সিকিমের মূল রাস্তায় যানবাহন বন্ধ

আমুদরিয়া নিউজ ডেস্ক: বিশ্বকর্মা পুজো মানে শারদোৎসবের প্রস্তুতি। সে জন্য বেড়ানোরও প্রস্তুতি নেন ভ্রমণপিপাসুরা। বিশেষত উত্তরবঙ্গের পাহাড়প্রেমী যাঁরা, তাঁরা এ সময়টায় দার্জিলিং, সিকিম যাওয়ার কথা ভেবে প্ল্যান বানান। এবার বোধ হয় অনেক ভাবতে হবে তাঁদের। কারণ, সোমবার রাত থেকে শিলিগুড়ি থেকে সিকিমে য়াতায়াতের সরাসরি রাস্তা মানে এন এইচ ১০ বন্ধ হয়েছে।

কারণ, শ্বেতীঝোরায় ধস নেমেছে। রাস্তার বেশির ভাগই তলিয়ে গিয়েছে তিস্তায়। দার্জিলিং জেলা প্রশাসন ও সিকিম সরকার জানিয়ে দিয়েছে, আপাতত ওই রুটে যান চলাচল বন্ধ। ঘুরপথে যেতে হবে। রাস্তা সারাতে কতদিন লাগবে তা স্পষ্ট নয়। তবে সূত্রের খবর দিন তিনেকের মধ্যে একমুখী যান চলাচল ব্যবস্থা চালু হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *