উপনির্বাচন ও পুরভোটের আগে বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি

আমুদরিয়া নিউজ: আজ, ১৫ সেপ্টেম্বর, দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সফরে রাজ্য নেতৃত্বের সঙ্গে একাধিক সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। মূল আলোচনায় থাকবে দলের সাংগঠনিক প্রস্তুতি, আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন এবং কলকাতা-সহ পুরসভা নির্বাচন।

দলীয় সূত্রে খবর, নতুন রাজ্য কার্যনির্বাহী কমিটি গঠনের পর সংগঠনের বিভিন্ন স্তরের পরিস্থিতিও পর্যালোচনা করবেন বিজেপির জাতীয় সভাপতি। পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর রাজ্যজুড়ে প্রস্তাবিত ‘সেবা সংকল্প অভিযান’-এর প্রস্তুতি নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *