আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

আমুদরিয়া নিউজ: চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। আগামী ২৪ এপ্রিল ২০২৭ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

গত বুধবার এএফআইয়ের পরিচালনা পর্ষদ এই ঘোষণা করে। অভিনেতা ও প্রযোজক হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে অবদানের জন্য এই সম্মাননা পাচ্ছেন ‘মিশন: ইমপসিবল’ তারকা। ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়ার’ ও ‘মিশন: ইমপসিবল’ সিরিজের মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন টম ক্রুজ। ২০২৫ সালে চলচ্চিত্রে অবদানের জন্য তিনি সম্মানসূচক অস্কারও পান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *