সাংসদ কোয়েলের সম্পত্তির পরিমাণ জানেন কি

আমুদরিয়া নিউজ :  হলফনামা অনুযায়ী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও অভিনেত্রী কোয়েল মল্লিকের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ১৬ কোটি ৭০ লক্ষ টাকা। তাঁর নামে কোনো স্থাবর সম্পত্তি বা গাড়ি নেই। তাঁর কাছে প্রায় ২.৬৫ কোটি টাকার সোনা ও একটি দামী রোলেক্স ঘড়ি রয়েছে। এছাড়া বিভিন্ন মিউচুয়াল ফান্ড, শেয়ার ও ব্যাঙ্কে তাঁর ১৫ কোটির বেশি বিনিয়োগ আছে।  গত পাঁচ অর্থবর্ষে তাঁর আয় ওঠানামা করেছে—প্রায় ১৯ লক্ষ টাকা থেকে ৩ কোটিরও বেশি পর্যন্ত। আয়ের উৎস হিসেবে অভিনয়, ব্যবসা ও ব্যাংক সুদ উল্লেখ করেছেন । তবে তাঁর স্বামী নিসপাল সিং রানে-র সম্পত্তি তুলনামূলকভাবে বেশি, যা ২০ কোটিরও বেশি বলে জানা গেছে।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *