আমুদরিয়া নিউজ: অন্ধ্রপ্রদেশের পোলাভরমে ম্যালেরিয়া প্রতিরোধে ক্লোরোকুইন খাওয়ার পর মৃত্যু হল ৭ বছরের এক শিশুর। একই ঘটনায় আরও ৫২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। মৃত শিশুর রক্তে শর্করা হঠাৎ কমে যাওয়ার পাশাপাশি হৃদ্যন্ত্রের জটিলতার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্তে ব্যবহৃত ক্লোরোকুইনের নমুনা ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
Total Views:
0