আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট

আমুদরিয়া নিউজ: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শুক্রবার, ১১ সেপ্টেম্বর দেশজুড়ে এক দিনের ব্যাঙ্ক ধর্মঘটে নেমেছেন কর্মী ও আধিকারিকদের একাধিক সংগঠন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস বা ইউএফবিইউ-র ডাকা এই ধর্মঘটের জেরে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক শাখার স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারি ব্যাঙ্কগুলির কাউন্টার পরিষেবা, নগদ জমা ও তোলা, চেক সংক্রান্ত কাজ এবং অন্যান্য শাখাভিত্তিক পরিষেবায় প্রভাব পড়তে পারে।

সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর দাবি এবং পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই ব্যবস্থা নিয়ে আপত্তিসহ একাধিক বিষয়কে সামনে রেখে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তবে ইউপিআই, এটিএম, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবা সাধারণত চালু থাকার কথা। ফলে জরুরি প্রয়োজনে গ্রাহকদের ডিজিটাল মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *