দিল্লিতে প্রথম প্রকাশ্য অনুষ্ঠান তালিবানের

আমুদরিয়া নিউজ:ভারতের প্রথমবার প্রকাশ্য অনুষ্ঠানের আয়োজন করল আফগানিস্তানের তালিবান সরকার। সোমবার দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে ভারত-তালিবান সম্পর্ক আরও গভীর করার বার্তা দেওয়া হয়। তালিবানের নূর আহমদ নূর জানান, রাজনৈতিক আস্থা বৃদ্ধি,  অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় তালিবান। ভারত এখনও তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিসহ একাধিক দেশের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *