আমুদরিয়া নিউজ: ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবু সালেমের আগাম মুক্তির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১০ সেপ্টেম্বর বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ বম্বে হাই কোর্টের আগের সিদ্ধান্ত বহাল রেখে তাঁর আবেদন নাকচ করে দেয়।
পর্তুগাল থেকে ভারতে প্রত্যর্পণের সময় সর্বোচ্চ ২৫ বছর কারাবাসের আশ্বাসের কথা উল্লেখ করে আগাম মুক্তির আবেদন করেছিলেন আবু সালেম। তাঁর দাবি ছিল, বিচারাধীন বন্দি হিসেবে কাটানো সময় এবং কারাগারে আচরণের ভিত্তিতে পাওয়া ছাড়ের বিষয়টি হিসাবের মধ্যে ধরা উচিত। তবে সুপ্রিম কোর্ট সেই যুক্তি গ্রহণ করেনি।
Total Views:
0