বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া

আমুদরিয়া নিউজ: ওড়িশার বিজু জনতা দলের প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট আইনজীবী পিনাকী মিশ্রর সঙ্গে বিয়ে সারলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। জানা গিয়েছে চলতি সপ্তাহেই জার্মানির বার্লিনে বিয়ে সেরেছেন তাঁরা। ৬৫ বছরের পিনাকী এবং ৫১ বছরের মহুয়া দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। এর আগে ড্যানিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে বিয়ে করেন মহুয়া। যদিও পরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্য দিকে, পিনাকী প্রথম বিবাহ করেন ওড়িশারই সঙ্গীতা মিশ্রকে। তাঁদের এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।  তবে বেশ কয়েক বছর হল পিনাকী এবং সঙ্গীতার বিবাহবিচ্ছেদ হয়েছে। পিনাকী ১৯৯৬ সালে প্রথম কংগ্রেসের টিকিটেই সাংসদ হয়েছিলেন পুরী থেকে। পরে তিনি কংগ্রেস ছেড়ে বিজু জনতা দলে যোগ দেন। বিজেডি-র হয়েই ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে পুরী থেকে জিতেছিলেন পেশায় আইনজীবী পিনাকী। যদিও গত লোকসভা ভোটে তাঁকে টিকিট দেননি বিজেডির সর্বোচ্চ নেতা তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *