‘কুম্ভতেও ৫০-৬০ জনের মৃত্যু হয়েছে’, বেঙ্গালুরুর ঘটনায় সাফাই সিদ্দারামাইয়ার

আমুদরিয়া নিউজ:  পদপিষ্টের ঘটনায় মারা গেছেন ১১ জন। আহত অনেকে। জানা গেছে, যে স্টেডিয়ামে ৩৩ হাজার সমর্থকের বসার ব্যবস্থা রয়েছে, সেখানে ২ লক্ষ সমর্থক জড়ো হয়েছিল। গোটা ঘটনায় প্রশ্নের মুখে কর্নাটক সরকার। এই পরিস্থিতিতে পাল্টা কুম্ভ মেলার উদাহরণ টেনে আনলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তাঁর বক্তব্য, ‘এই ধরনের ঘটনা অনেক জায়গাতেই ঘটে। আমি অন্য ঘটনার সঙ্গে তুলনা করে এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছি না। কিন্তু কুম্ভমেলাতেও তো ৫০-৬০ জনের মৃত্যু হল। তখন তো আমরা সমালোচনা করিনি। আমরা এই ঘটনার দায় এড়াতে চাইছি না। তবে এটা নিয়ে রাজনীতিও করতে চাই না। আমি বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি।’ তবে সিদ্দারামাইয়া যাই বলুন না কেন বিষয়টি নিয়ে বিতর্ক থামছে না।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *