আইসিকে হুমকিকাণ্ডে অবশেষে হাজিরা দিলেন অনুব্রত

আমুদরিয়া নিউজ: আইসিকে হুমকিকাণ্ডে সাত দিন পর অবশেষে বৃহস্পতিবার বোলপুরের  এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ ও কুকথা বলার অভিযোগ উঠেছিল কেষ্টর বিরুদ্ধে। পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নিঃশর্ত ক্ষমাও চান কেষ্ট। অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একাধিকবার হাজিরার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *