সরকারি নির্দেশ এর পর নড়েচড়ে বসলো প্রশাসন, অসম বাংলা সীমানায় আটকে দেওয়া হচ্ছে আলু পেঁয়াজের গাড়ি

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৮ নভেম্বর: রাজ্যে আলু ও পেঁয়াজ এর দাম বেড়েই চলেছে প্রতিদিন। রাজ্য সরকার আলু ও পেঁয়াজ এর দাম নিয়ন্ত্রণে আনার জন্য সম্প্রতি নবান্নে একটি বৈঠক করেন। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শেষে ঘোষণা করেন রাজ্যের চাহিদা না মিটলে রাজ্য থেকে আলু পেঁয়াজ ভিন রাজ্যে পাঠানো যাবেনা।

এই নির্দেশ এর পর বুধবার রাত থেকে অসম বাংলা সীমানায় একত্রিশ /সি জাতীয় সড়কে তুফানগঞ্জ মহকুমার বক্সিরহাট থানার অধীন ভাঙ্গাপাকড়ি নাকা পয়েন্টে আটকে দেওয়া হচ্ছে রাজ্য থেকে আলু পেঁয়াজ নিয়ে উত্তরাঞ্চলের রাজ্য গুলিতে যাওয়া ট্রাক। বুধবার রাত থেকে নাকা পয়েন্টে আটকে দেওয়া হয়েছে প্রচুর ট্রাক। শিলিগুড়ি থেকে বীজ আলু বোঝাই করে ইম্ফলের উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন মনোদেব দাস। তিনি জানান বুধবার রাত থেকে তার ট্রাক আটকে রাখা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *