পার্কিং নিয়ে বিবাদ, ২২ সেকেন্ডে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে তিন খুন

আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ের সাদাতগঞ্জে পার্কিং নিয়ে বিবাদের জেরে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ২২ সেকেন্ডের ওই ভিডিয়োয় অভিযুক্তকে পরপর পাঁচ রাউন্ড গুলি চালাতে দেখা গিয়েছে। ঘটনায় শিবাজি তিওয়ারি (৬২), শিবেন্দ্র তিওয়ারি (৫৫) এবং সুয়াশ তিওয়ারি (৩০)-র মৃত্যু হয়েছে।

২৬ অক্টোবরের এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের মামলায় শুক্লা-সহ মোট আটজনের নাম রয়েছে। ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে সাদাতগঞ্জ থানার এসএইচও এবং একটি পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের একজন আরএসএসের জেলা পর্যায়ের পদাধিকারী ছিলেন বলে জানিয়েছে পিটিআই।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *