এটা রেড কার্ড না, গড কার্ড

আমুদরিয়া নিউজ : ক্লাব বিশ্বকাপের একটি ম্যাচে ঘটে গেল হাস্যকর এক কাণ্ড। বোকা জুনিয়র্স বনাম বেনফিকার খেলায় এক রেফারি লাল কার্ড দেখাতে গিয়ে পকেট থেকে ভুল করে একটি ধর্মীয় ছবি বের করে ফেলেন। এই অদ্ভুত দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখেছেন, ‘এটা লাল কার্ড না, গড কার্ড!’, আবার কেউ বলছেন ‘এটাই ক্লাব বিশ্বকাপের আসল বিনোদন!’ ঘটনায় ম্যাচে তুমুল উত্তেজনার মধ্যে তিনজন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো কথা ছিল। ঠিক সেসময়ে বোকা জুনিয়র্সের ফিগালকে লাল কার্ড দেখাতে গিয়ে রেফারি সিজার আর্তুরো রামোস পকেট থেকে বের করে ফেলেন সম্ভবত ভার্জিন অব গুয়াদালুপের ছবি। পরে অবশ্য সঙ্গে সঙ্গে তিনি তা বুঝে যান এবং ফের পকেটে রেখে লাল কার্ড বের করেন। ঘটনাটি যদিও খুব সাধারণ ভুল, তবুও দর্শকদের কাছে তা হাসির খোরাক হয়ে উঠেছে। এরকম মোক্ষম মূহুর্তে রেফারির পকেটে এই ছবি কী করছিল সে নিয়েও জলপনার শেষ নেই। তবে ফুটবলপ্রেমীরা এই ভিডিও এখন মজার মুহূর্ত হিসেবেই দেখছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *