কালীগঞ্জে উপনির্বাচন: বিক্ষিপ্ত অশান্তির মাঝেই চলছে ভোটগ্রহণ

আমুদরিয়া নিউজ: নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উপনির্বাচনের শুরু থেকেই কিছু কিছু বুথে চলেছে বিক্ষিপ্ত অশান্তি। ১৭৭ নম্বর বুথে ইভিএম বিভ্রাট দেখা দেয়। একাধিক বুথে বিরোধী দলের এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উপনির্বাচন ঘিরে কালীগঞ্জে রয়েছে কড়া নিরাপত্তা। ১৬২টি ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটাররা আসতে শুরু করেন। তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুতে ফাঁকা হয় কালীগঞ্জ আসন। উপনির্বাচনে এই আসনে তৃণমূল প্রার্থী প্রয়াত বিধায়কের মেয়ে আলিফা আহমেদ। বিজেপি প্রার্থী ‘আদি’ নেতা আশিস ঘোষ। বামেদের সমর্থনে কংগ্রেসের হয়ে লড়াই করছেন কাবিলউদ্দিন আহমেদ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *