হজে মক্কা মদিনার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৪৩ ডিগ্রি সেলসিয়াসে, সতর্কতা

আমুদরিয়া নিউজ : সৌদি আরবে এই মুহূর্তে কয়েক লক্ষ হজযাত্রী সমবেত হয়ে গিয়েছেন। সব ঠিক থাকলে অন্তত ২৫ লক্ষ মুসলিম ধর্মাবলম্বী এবার পবিত্র হজে অংশ নেবেন। কিন্তু সৌদি আরবে এখন প্রবল দাবদাহ চলছে। সৌদি আরবের সরকারি সূত্র অনুসারে, এবার মক্কা ও মদিনায় তাপমাত্রার পারদ রেকর্ড হতে পারে। সৌদি আরবের আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পবিত্র হজের সময়ে মক্কায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস হবে। মদিনাতেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৩ ডিগ্রি সেলসিয়াস হবে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
মক্কার আবহাওয়া সারাদিনই শুষ্ক থাকার কথা। রাতে কিছুটা তাপমাত্রা কমবে। তবে ধুলোঝড় হবে মাঝেমধ্যেই। মদিনাতেও প্রায় একই রকম আবহাওয়া থাকবে। তাই সৌদি আরবের সরকারের পক্ষ থেকে দিনের বেলায় ছাতা ব্যবহারের জন্য হজযাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবের আবহাওয়া দফতর প্রচার করছে, ছাতা ব্যবহার করলে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি কমবে। কারণ, অতীতে হিট স্ট্রোকের ঘটনা ঘটেছে একাধিক।
সৌদি আরব সরকারি সূত্রে জানানো হয়েছে, এবারের পবিত্র হজ যাতে নির্বিঘ্নে হতে পারে, সে জন্য
১৪ হাজার কর্মী মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। মকাক্কা ও মদিনায় পবিত্র হজ উপলক্ষে সরকারি তরফে বিনামূল্যে ৩ লাখ পবিত্র কোরআন বিলি করা হবে বলে সে দেশের সরকার ঘোষণা করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *