আমুদরিয়া নিউজ: মুম্বাইয়ে আজ, ২৮ সেপ্টেম্বর, শুরু হচ্ছে যাথাকথা ফিল্ম অ্যান্ড লিটারেচার ফেস্টিভ্যালের পঞ্চম সংস্করণ। চার দিনের এই উৎসব চলবে ১ অক্টোবর পর্যন্ত। সিনেমা ও সাহিত্যের মেলবন্ধনকে সামনে রেখে থাকছে সাহিত্য আলোচনা, কবিতা কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শন, মাস্টারক্লাস, বই প্রকাশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের সাহিত্য পর্বে নিখিলেশ মাথুরের ‘The Last Bargain’ বইটির প্রকাশও রয়েছে। পাশাপাশি রুশ সাহিত্য, কবিতা, চলচ্চিত্র ও গল্প বলার বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানটি মুম্বইয়ের ভিলে পার্লের SVKM-এর Usha Pravin Gandhi College of Arts, Science & Commerce-এ অনুষ্ঠিত হচ্ছে।
Total Views:
0