ভারত–UAE সাংস্কৃতিক সম্পর্কে নতুন উদ্যোগ, ‘হাউস অব ইন্ডিয়া’ গড়ার পথে

আমুদরিয়া নিউজ: ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে দুটি বড় উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে আবুধাবিতে ‘হাউস অব ইন্ডিয়া’ প্রতিষ্ঠা এবং ভারত ও UAE-তে ‘গান্ধী-জায়েদ সেন্টার ফর পিস, টলারেন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি স্টাডিজ’ গড়ে তোলার পরিকল্পনা।

৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারত-UAE Cultural Council-এর তৃতীয় Joint Steering Committee বৈঠকে এই উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে ভারতের ICCR-এর মহাপরিচালক কে. নন্দিনী সিংলা এবং UAE-এর নোরা বিন্ত মহম্মদ আল কাবি যৌথভাবে সভাপতিত্ব করেন।

পাশাপাশি দুই দেশ ঐতিহ্য সংরক্ষণ, আর্কাইভ, সাহিত্য, শিক্ষা, শিল্প, যুবসমাজ ও পর্যটন-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। লোথালের National Maritime Heritage Complex-এ UAE-এর ঐতিহাসিক নিদর্শন প্রদর্শনের বিষয়েও অগ্রগতি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *