আমুদরিয়া নিউজ: বিখ্যাত স্থপতি আন্তোনি গাউদি তাঁর মৃত্যুর শতবর্ষ পর এক অনন্য ইতিহাস সৃষ্টি করলেন। স্পেনের বার্সেলোনায় অবস্থিত আইকনিক গির্জা ‘সাগ্রাদা ফামিলিয়া’-র সর্বোচ্চ চূড়া—‘টাওয়ার অব জেসাস ক্রাইস্ট’ (১৭২.৫ মিটার)-এর উদ্বোধনের মাধ্যমে এটি এখন বিশ্বের সবচেয়ে উঁচু গির্জার মর্যাদা পেয়েছে।
১৯২৬ সালে একটি ট্রাম দুর্ঘটনায় গাউদির মৃত্যুর পর ১৯৩৬ সালের স্প্যানিশ গৃহযুদ্ধে গির্জার মূল নকশা ও মডেলগুলো ধ্বংস হয়ে যায়, যা নির্মাণকাজকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলে। তবে প্রাচীন সভ্যতার ‘ক্যাটেনারি আর্চ’ (উল্টানো শিকলের মতো স্থিতিশীল খিলান) প্রযুক্তি এবং আধুনিক কাটিং-এজ ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনে এই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। সম্প্রতি পোপ লিও চতুর্দশ এই ঐতিহাসিক স্থাপত্যটি পরিদর্শন করেন, যা প্রাচীন যুগের অনুপ্রেরণা ও আধুনিক বিজ্ঞানের এক অভূতপূর্ব নিদর্শন।