বৈদ্যুতিক যুগে বেন্টলি: বাজারে এলো প্রথম লাক্সারি ইভি ‘টর্ক্যাল’

আমুদরিয়া নিউজ: বিখ্যাত ব্রিটিশ গাড়ি নির্মাতা সংস্থা বেন্টলি তাদের ইতিহাসে প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক বিলাসবহুল গাড়ি ‘টর্ক্যাল’ বিশ্ববাজারে উন্মোচন করেছে। চেশায়ারের কারখানায় প্রায় ৩৫০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে এই অত্যাধুনিক ইভি-র জন্য একটি সম্পূর্ণ নতুন প্রোডাকশন লাইন তৈরি করা হয়েছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়িটিতে রয়েছে একটি ১১৩ কিলোওয়াট-আওয়ারের শক্তিশালী ব্যাটারি, যা মাত্র ১৬ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সক্ষম এবং একবার সম্পূর্ণ চার্জে এটি প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৫ মাইল) পথ চলতে পারে। এই সিরিজের স্পোর্টিয়ার সংস্করণ ‘টর্ক্যাল এস’ মাত্র ২.৮ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে পারে। পরিবেশবান্ধব ও টেকসই উপাদানে তৈরি অভ্যন্তরীণ লাক্সারি ডিজাইনের এই ইভি গাড়িটি বেন্টলির ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির এক অনন্য সংমিশ্রণ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *