ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রে রুশ হামলার আশঙ্কা

আমুদরিয়া নিউজ : ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রগুলির কাছাকাছি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে ইউক্রেন। বিশেষ করে চের্নোবিল পারমাণবিক কেন্দ্রের আশপাশে রুশ সামরিক তৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে।

ইউক্রেনের দাবি, রাশিয়া ইচ্ছাকৃতভাবে পারমাণবিক কেন্দ্রগুলির উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়িয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা International Atomic Energy Agency এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং পারমাণবিক স্থাপনার আশেপাশে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *