ডিনারের মাঝেই হোয়াইট হাউসে গুলির আওয়াজ

আমুদরিয়া নিউজ :  ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনার চলাকালীন হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ শোনা গেলে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সহ শীর্ষ কর্মকর্তারা। ঘটনার পর আতঙ্কের মধ্যে অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন এবং অভিযুক্ত হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ ডিনার -এ ঘটে যাওয়া আতঙ্কের ঘটনার পর হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানায় যে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স -সহ সকল অতিথিই নিরাপদ আছেন। সন্দেহভাজন হামলাকারীকে নিরাপত্তা বলয়ের মধ্যেই আটক করা হয়। ঘটনার কিছু সময় বিরতির পর অনুষ্ঠানটি আবার স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *