আমুদরিয়া নিউজ: এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই চলতি মাসের শেষ দিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্র। ওই অধিবেশনে মহিলা সংরক্ষণ এবং লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পেশ করার পরিকল্পনা রয়েছে। তবে অধিবেশনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
লোকসভায় বিল পাশ করাতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন জোগাড় করাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, এ নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে যোগাযোগ করছে কেন্দ্র। ডিএমকে-সহ কয়েকটি দলের সমর্থন আদায়ের চেষ্টা চলছে। ২৬ ও ২৭ অক্টোবর ব্রিকস সংসদীয় ফোরামের কর্মসূচির কথা মাথায় রেখেই অধিবেশনের দিনক্ষণ স্থির হতে পারে।
Total Views:
0