‘ফরএভার কেমিক্যাল’-এর কোপ: অকালেই বুড়িয়ে যাচ্ছে সমুদ্রের ডলফিন

আমুদরিয়া নিউজ: শিল্পবর্জ্য ও খনির দূষণের জেরে মহাসাগরে অবাধে মিশছে দস্তা ও তামার মতো ক্ষতিকারক ধাতু। সেই সঙ্গে বাড়ছে ‘পার- অ্যান্ড পলিফ্লুরোঅ্যালকাইল সাবস্টেন্সেস’ বা পিএফএএস-এর মতো বিষাক্ত রাসায়নিক, যা পরিবেশে বছরের পর বছর অবিকৃত অবস্থায় টিকে থাকার কারণে ‘ফরএভার কেমিক্যাল’ নামে পরিচিত। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই মারাত্মক রাসায়নিকের সংস্পর্শে আসার ফলে সমুদ্রের ডলফিনদের বয়স স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বেড়ে যাচ্ছে, অর্থাৎ তারা অকালেই বুড়িয়ে যাচ্ছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই রাসায়নিক ডলফিনদের লিভার, কিডনি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করছে। এমনকি মা ডলফিনের দুধের মাধ্যমেও এই বিষ সন্তানদের শরীরে প্রবেশ করছে। মহাসাগরে বসবাসকারী কোটি কোটি ডলফিনের এই পরিণতি আসলে মানবস্বাস্থ্যের জন্যও এক বড় বিপদের আগাম সতর্কবার্তা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *