আমুদরিয়া নিউজ: বিটিএস কিংবা ব্ল্যাকপিংকের জনপ্রিয়তার অনেক আগেই বিশ্বমঞ্চে কোরিয়ান পপ সঙ্গীতকে পরিচিত করেছিলেন যে ব্যান্ড, সেই ‘বিগ ব্যাং’ দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছে। ব্যান্ডের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব সফরের অংশ হিসেবে গত শনিবার লন্ডনের টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এক জমকালো কনসার্টে পারফর্ম করে এই কিংবদন্তি গ্রুপ।
সামরিক পরিষেবা, সদস্য বিদায় এবং নানা আইনি বিতর্কের ধাক্কা সামলে দীর্ঘ এক দশক পর জি-ড্রাগন, তায়েয়াং এবং দায়েসুং—এই তিন সদস্যের ত্রয়ী হিসেবে তারা মঞ্চে আলোড়ন তোলেন। তাদের বিখ্যাত গান ‘ফ্যান্টাস্টিক বেবি’-র সুরে মেতে ওঠে পুরো স্টেডিয়াম। কে-পপ ইতিহাসের অন্যতম সেরা এই প্রত্যাবর্তন দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিল হাজারো অনুরাগী, যা দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় সোনালী অতীতে।
Total Views:
0