সুইডেনের স্কুলে তরবারি হামলা: নিহত ১, গ্রেফতার ১

আমুদরিয়া নিউজ: মধ্য সুইডেনের ফাগেরস্তা শহরের ব্রিনেল হাই স্কুলে এক ভয়াবহ তরবারি হামলায় একজন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর দুটো নাগাদ এই ঘটনাটি ঘটে। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সন্দেহভাজনকে লক্ষ্য করে গুলি চালায় এবং ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করে।হামলায় দুই কিশোর গুরুতর জখম হয়েছে এবং আরও একজন সামান্য আহত হয়েছেন।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকার অন্য আটটি স্কুল লকডাউন করা হয় এবং ভেস্টম্যানল্যান্ড অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়। স্থানীয় গণমাধ্যমের দাবি, হেলমেট পরিহিত ওই হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র। পুলিশ ঘটনার উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *