হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউল ফিচার

আমুদরিয়া নিউজ: ব্যস্ততার মধ্যে গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাতে ভুলে যান? সেই সমস্যা মেটাতে নতুন ফিচার আনার প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের সাহায্যে আগে থেকেই মেসেজ পাঠানোর সময় নির্ধারণ করা যাবে। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয় ভাবে পাঠানো যাবে টেক্সট, ছবি, ভিডিয়ো ও লিঙ্ক।

রিপোর্ট অনুযায়ী, অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে ফিচারটি পরীক্ষা করা হচ্ছে। এতে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপেও মেসেজ শিডিউল করার সুবিধা মিলতে পারে। নির্ধারিত সময়ের আগে মেসেজ মুছে ফেলার সুযোগও থাকবে।

তবে কবে থেকে সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হবে, তা এখনও জানায়নি হোয়াটসঅ্যাপ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *