স্টারলিঙ্কের আগে অনুমতি চায় এয়ারটেল, দাবি সুনীল মিত্তলের

আমুদরিয়া নিউজ: ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর অনুমতি নিয়ে ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ককে খোঁচা দিলেন ভারতী এন্টার প্রাইজেসের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তাঁর দাবি, স্টারলিঙ্কের অনেক আগেই অনুমতির জন্য আবেদন করেছিল এয়ারটেল। গত তিন বছর ধরে সংস্থার পরিকাঠামো তৈরি থাকলেও এখনও পরিষেবা চালুর অনুমতি মেলেনি। স্টারলিঙ্কের কয়েক দিন আগেও অনুমতি পেলে তাঁরা খুশি হবেন বলে জানিয়েছেন মিত্তল।

ভারতে স্টারলিঙ্কের পরিষেবা চালু নিয়ে এখনও জটিলতা রয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তার ছাড়পত্র ও স্পেকট্রাম বরাদ্দের অপেক্ষায় রয়েছে স্টারলিঙ্ক, এয়ারটেলের সহযোগী ওয়ানওয়েব এবং জিও স্যাটেলাইট কমিউনিকেশনস। তবে দেশীয় সংস্থাকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করেছে কেন্দ্র। তবে ভারতে প্রথম বাণিজ্যিক পরিষেবা কে চালু করবে, তা এখনও স্পষ্ট নয়।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *