আমুদরিয়া নিউজ: উত্তর ২৪ পরগনার বিরাটিতে এম বি রোড সংলগ্ন একটি সুপরিচিত রেস্তোরাঁয় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর। পরিদর্শনে রেস্তোরাঁর পরিচ্ছন্নতা, খাদ্য সংরক্ষণ ও স্বাস্থ্যবিধিতে একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।
জানা গেছে, পরিদর্শনে পোকামাকড়ের উপদ্রব, পর্যাপ্ত আলো-বাতাসের অভাব এবং খাবার সঠিকভাবে সংরক্ষণ না করার মতো ত্রুটি নজরে আসে। একইসঙ্গে কাঁচা ও রান্না করা খাবার আলাদা না রাখা এবং খাবার ঢেকে না রাখার বিষয়টিও উঠে এসেছে। এই সমস্ত অনিয়মের পর রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ইন্সপেকশন নোটিশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর।
Total Views:
0