আমুদরিয়া নিউজ: বার্লিন প্রাচীর পতনের বহু দশক কেটে গেলেও, সাইপ্রাসের রাজধানী নিকোসিয়া আজও দুই ভাগে বিভক্ত। শহরের ঠিক মাঝখান দিয়ে চলে গেছে রাষ্ট্রপুঞ্জের বাফার জোন। দুপাশে রয়েছে সামরিক ওয়াচটাওয়ার, কাঁটাতারের বেড়া আর বাঙ্কার।
একপাশে গ্রীক সাইপ্রিয়ট এবং অন্যপাশে তুর্কি সাইপ্রিয়টদের বসবাস। শহরের একদিক থেকে অন্যদিকের দৃশ্য দেখলে মনে হয় যেন থমকে আছে ইতিহাস। বিশ্বের বুক থেকে বিভাজনের বহু দেয়াল মুছে গেলেও, নিকোসিয়া আজও এক ক্ষতবিক্ষত ও বিভক্ত রাজধানীর প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে।
Total Views:
0