আমুদরিয়া নিউজ: বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোটের আগে প্রচারের শেষ দিনে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা মঞ্চ থেকে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, গত কয়েকদিন বাংলাজুড়ে প্রচারে নেমে তিনি স্পষ্ট বুঝে গিয়েছেন—৪ মে ফল ঘোষণার পর রাজ্যে বিজেপিই সরকার গড়বে, আর সেই শপথগ্রহণ অনুষ্ঠানেই ফের বাংলায় ফিরতে হবে তাঁকে।
ভাটপাড়ার জনসভা থেকে তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করে অভিযোগ করেন, কলকাতাকে লন্ডনের আদলে সাজাতে গিয়ে শহরের ঐতিহ্য ও নিজস্বতা নষ্ট করা হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান, উন্নয়ন এবং কলকাতার হারানো নিজস্ব পরিচয় ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি।
Total Views:
0