মিসাইল আতঙ্কে আমিরশাহীর পাশে ইজরায়েল

আমুদরিয়া নিউজ: গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক হামলা চালায় ইজরায়েল ও আমেরিকা, যার পালটা জবাবে মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ঘনিষ্ঠ ও আমেরিকার মিত্র দেশগুলিকে নিশানা করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান। সবচেয়ে বড় ধাক্কা সামলাতে হয় আরব আমিরশাহীকে। বিভিন্ন আন্তর্জাতিক ও আমিরশাহীর প্রতিরক্ষা সূত্রের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে দেশটির আকাশসীমায় শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি দেড়-দু’হাজারেরও বেশি ড্রোন ঢুকে পড়ে, যার বড় অংশ প্রতিহত করা হলেও লাগাতার হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর তীব্র চাপ তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে আপাত শান্তি থাকলেও ইরানকে ঘিরে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। এমন পরিস্থিতিতে মিত্র দেশ সংযুক্ত আরব আমিরশাহীর নিরাপত্তা জোরদার করতে নিজেদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতেই এই প্রতিরক্ষা ঢাল মোতায়েন করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে কি ফের বড় সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে?

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *